আজ
|| ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
এক দিনের ব্যবধানে হামের উপসর্গ নিয়ে ভর্তি আরো ৫০ শিশু
প্রকাশের তারিখঃ ৩১ মার্চ, ২০২৬
রাজশাহী অঞ্চলে হামের প্রাদুর্ভাব বেড়েছে। এ বিভাগের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরো ৫০ শিশু ভর্তি হয়েছে।
চিকিৎসা নিতে আসা স্বজনদের অভিযোগ, ওয়ার্ডের একই বিছানায় ৩ থেকে ৪ জন রোগীর চিকিৎসা দেয়া হচ্ছে, ফলে বাড়ছে সংক্রমণের ঝুঁকি। তাদের ভাষ্য, যেখানে হাসপাতালের শয্যা সংখ্যা ৫০, সেখানে ভর্তি থাকছেন প্রায় ৫০০ রোগী।
হাসপাতালটির শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাহিদা ইয়াসমিন জানান, বর্তমানে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছে ২৮০ জন। যেখানে পজিটিভ রোগী চিকিৎসাধীন ২৮ জন। তারা হামের নিদির্ষ্ট কর্ণার ও সাধারণ শিশু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে। যাদের মধ্যে ৬ মাস পর্যন্ত বয়স এমন শিশুর আক্রান্তের সংখ্যা বেশি।
রাজশাহী মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ উল ইসলাম জানান, বিভিন্ন জেলা থেকে আশঙ্কাজনক অবস্থায় আসা রোগীর সংখ্যা বেড়েছে। সীমিত সংখ্যক আইসিইউ সার্পোট দিতে হিমশিম খেতে হচ্ছে। এছাড়াও রোগী অনুযায়ী সীমিত জনবল রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর জানায়, বিভাগের আট জেলায় অন্তত ৫শ' জন শিশু হামে আক্রান্ত হয়েছে। যাদের ৪২৪ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ৪১১ জনের। যখোনে হাম পজিটিভ হয়েছে ১৩৭ জন।
এদিকে, সোমবার (৩০ মার্চ) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসেন বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। এ সময় জনগণকে আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বনের কথা বলেন তিনি।
এছাড়া, ৯ মাসের আগেই শিশুরা কেন এ সংক্রামক হাম রোগে আক্রান্ত হচ্ছে তা নিয়ে গবেষণার দাবি জানান।
Copyright © 2026 দিগন্ত বার্তা. All rights reserved.