আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
ত্রিশালে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশের তারিখঃ ১৮ এপ্রিল, ২০২৬
ফারুক আহমেদ :
ময়মনসিংহের ত্রিশালে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ।
ত্রিশাল থানার ওসি মনসুর আহামাম্মদ শনিবার দুপুরে জানান, শুক্রবার রাত আটটার দিকে ত্রিশাল পৌর সভার নওধার ঈদগাহ মাঠের দক্ষিণ-পশ্চিম কোনায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ বাবুল মিয়া (৪৩) কে ৮ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে ত্রিশাল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Copyright © 2026 দিগন্ত বার্তা. All rights reserved.