ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. জাতীয়
  4. তথ্যপ্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশেষ সংবাদ
  7. রাজনীতি
  8. লাইফস্টাইল
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
  12. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

প্রতিবেদক
বার্তা বিভাগ
মে ১২, ২০২৬ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ত্রিশালে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিনের নেতৃত্বে ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের জিলকী বটতলা নামক স্থানে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি ড্রেজার বিকল করা হয়। অভিযানে সহযোগিতা করেন ত্রিশালের সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।