ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা :
ময়মনসিংহের ত্রিশালে আসন্ন পবিত্র ঈদুল আযহার কোরবানির চামড়া প্রাথমিক ভাবে সংরক্ষণের জন্য উপজেলার ২৩ লিল্লাহ বোডিং প্রতিষ্ঠানের মাঝে সরকারিভাবে উপজেলা প্রশাসনের আয়োজনে সাড়ে ১২ টন লবণ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে লবণ বিতরণ করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস ছালাম, ত্রিশাল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান প্রমুখ।
