ময়মনসিংহের ত্রিশালে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে সোমবার পিএফজি ও ওয়াইপিএজি ত্রিশাল শাখার আয়োজনে স্থানীয় একটি রেস্টুরেন্টে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
পিএফজি ত্রিশাল শাখার কোঅর্ডিনেটর মোশারফ হোসেনের সভাপতিত্বে সভায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট ময়মনসিংহ অঞ্চলের মাঠকর্মী মোহাম্মদ আখতারুজ্জামান, পিএফজি সদস্য শামসুল হুদা, সাংবাদিক মোহাম্মদ সেলিম, কবি জামান শাহ, কবি আরিফুল ইসলাম প্রমুখ
