জামালপুর প্রতিনিধি :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১২ নং চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ নুরনবী শেখ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। এই পবিত্র উৎসব সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো মানবতার কল্যাণে কাজ করা এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। তিনি সকলকে সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকার আহ্বান জানান।
মোঃ নুরনবী শেখ ইউনিয়নবাসীর দোয়া, সহযোগিতা ও ভালোবাসা কামনা করে সবাইকে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানান।
