স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১২ নং চর গোয়ালিনী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সমাজসেবক ও সম্ভাব্য মেম্বার প্রার্থী মোঃ সুলতান শেখ।
ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আযহা। এই ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করাই তার প্রধান লক্ষ্য। ভবিষ্যতে ৮ নং ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে তিনি সবসময় জনসেবায় নিয়োজিত থাকতে চান।
এসময় তিনি ৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সুখ-সমৃদ্ধি ও দেশবাসীর কল্যাণ কামনা করেন
