ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. জাতীয়
  4. তথ্যপ্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশেষ সংবাদ
  7. রাজনীতি
  8. লাইফস্টাইল
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
  12. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে ৫ বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রতিবেদক
বার্তা বিভাগ
মে ৭, ২০২৬ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নেওয়া আগামী ৫বছরে (২০২৬-২০৩০পর্যন্ত) ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃক্ষরোপণের উদ্যোগে বুধবার বিকালে বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন এলাকায় তিনি কয়েকটি গাছের চারা রোপণ করে এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম| করেন| এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন), রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, পরিবহণ প্রশাসক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ|