ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. জাতীয়
  4. তথ্যপ্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশেষ সংবাদ
  7. রাজনীতি
  8. লাইফস্টাইল
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
  12. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার দুই

প্রতিবেদক
বার্তা বিভাগ
মে ১০, ২০২৬ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ত্রিশালে পুলিশের অভিযানে ইয়াবা-হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ত্রিশাল সূত্রে জানাযায়, শনিবার রাতে ত্রিশাল থানা পুলিশের বিশেষ অভিযানে ত্রিশাল পৌরসভা দরিরামপুর ৭নং ওয়ার্ড সাকিনস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহগামী লেনে জনৈক সাইফুল কমিশনারের মার্কেটের সামনে সরকারি পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে সোহান (১৯) কে ২৫ পিচ কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে শনিবার দিবাগত গভীর রাতে ত্রিশাল থানাধীন বৈলর ইউনিয়নের দেওয়ানীয়াবাড়ী সাকিনস্থ জনৈক তাইজুদ্দিন ইসলামের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মোঃ মঞ্জুরুল হক(৪৮) কে তিন গ্রাম বাদামী রংয়ের হেরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে।
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ রবিবার দুপরে জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।