ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার দরিরামপুর ৮নং ওয়ার্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওভার ব্রিজের নিচে ওয়ালটন সু-রুরের সামনে ব্যাটারি চালিত অটোরিক্সা চুরি করার সময় শুক্রবার রাতে সাধারণ জনগনের সহায়তায় আজিজুল হক ওরফে সোহেল (৩২) কে আটক করা হয়।
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ শনিবার দুপুরে জানান, আটককৃত সোহেলের বাড়ি ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের কুষ্টিয়া ১ম খন্ড এলাকায়। সে বর্তমানে জেলার গফরগাঁও উপজেলার পশু হাসপাতাল এলাকায় বসবাস করে আসছেন।
