স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১ নং চরপুটিমারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী, বিএনপি নেতা, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হারুন খলিফা ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা ত্যাগ, ভালোবাসা ও মানবতার মহান শিক্ষা দেয়। এই পবিত্র ঈদ আমাদের সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আমি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও ৯ নং ওয়ার্ডবাসীর সেবা ও এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই। ঈদের আনন্দ যেন ধনী-গরিব সকল মানুষের ঘরে পৌঁছে যায়, সেই প্রত্যাশা করি।
হারুন খলিফা বলেন, এলাকার রাস্তাঘাট, শিক্ষা, সামাজিক উন্নয়ন ও যুবসমাজের কল্যাণে কাজ করাই তার মূল লক্ষ্য। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে ৯ নং ওয়ার্ডবাসীসহ সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
