• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেসে বিশ্ব কণ্ঠ দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৫১ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহ প্রতিনিধি: ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিশ্ব কণ্ঠ দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য হলো ‘আপনার কণ্ঠ থাকুক উচ্চকিত অর্থাৎ শানিত হোক কণ্ঠস্বর’এই স্লোগান কে সামনে রেখে প্রতিবারের মত এবারও ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এণ্ড হেলথ সায়েন্সেস ও বেলা রিহ্যাবিলিটেশন হাসপাতাল দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলেজ ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয় ।
বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. রোকসানা আক্তার, কলেজ কোঅর্ডিনেটর ও ফিজিওথেরাপি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা. এমএ কুদ্দুস জাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি দিবসটির তাৎপর্য তুলে ধরার পাশাপাশি আরো বলেন যে, কণ্ঠকে শুধু যোগাযোগের মাধ্যম ভাবলে এর প্রকৃত গুরুত্ব বোঝা যায় না, বরং একজন মানুষের অনুভূতি ও ভাব প্রকাশে কণ্ঠস্বরের ওঠানামা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

যেখানে তার ব্যক্তিত্ব মনের দৃঢ়তাও প্রকাশ পায়। গবেষণায় দেখা যায়, কথার প্রভাবের প্রায় ৩৮ শতাংশ নির্ভর করে কণ্ঠের স্বরভঙ্গির ওপর। ফলে ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে একটি সুস্থ ও ভারসাম্যপূর্ণ কণ্ঠ অপরিহার্য। যেসব পেশায় কণ্ঠই প্রধান হাতিয়ার যেমন–শিক্ষক, গায়ক, অভিনেতা, উকিল, ধারাভাষ্যকার বা কলসেন্টার কর্মী–তাদের জন্য কণ্ঠের গুরুত্ব আরও বেশি। কণ্ঠের সামান্য সমস্যাও তাদের কর্মক্ষমতা কমিয়ে দিতে পারে এবং জীবিকায় প্রভাব ফেলতে পারে।

তিনি আরও বলেন দেশে ৫ কোটিরও বেশি মানুষ কণ্ঠের নানা সমস্যায় ভুগছেন, এবং এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন স্বরভঙ্গে যেখানে একজন স্পিচ এণ্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি চিকিৎসকের গুরুত্ব অপরিসীম। এইদিক বিবেচনা করেই ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এণ্ড হেলথ সায়েন্সেস স্পিচ এণ্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিভাগের মাধ্যমে দেশে উন্নতমান ও যুগোপযুগী জ্ঞান সমৃদ্ধ স্পিচ এণ্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট পেশাজীবি তৈরিতে বিশেষ অবদান রেখে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান, স্পিচ এণ্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিভাগের সহকারী অধ্যাপক ফিদা আল সামস, সহকারী পরিচালক ইমরান আহমেদ, হেড, অর্থ হিসাব ও মানব-সম্পদ বিভাগের দিদার হোসেন সহ কলেজের সকল বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলী ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category