• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেসের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন

Reporter Name / ১৫৬ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহ প্রতিনিধি : ১লা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, নতুন আশা-আনন্দ ও উদ্দীপনার মধ্যদিয়ে পুরোনো বছরের গ্লানি, জীর্ণতা আর শোককে পেছনে ফেলে ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র মাসকান্দা নতুন বাজারে অবস্থিত ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস ক্যাম্পাসে এক বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়।

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে কলেজ ক্যাম্পাসে পান্তা-ইলিশ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয় । এ দিবসটি উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এণ্ড হেলথ সায়েন্সেস’র অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), সহকারী অধ্যাপক ডা. রোকসানা আক্তার।

প্রধান অতিথি বলেন বাংলা নববর্ষ গ্রাম বাংলার ঐতিহ্যকে বুকে ধারণ করে পুরাতন গ্লানি ভুলে গিয়ে নতুন উদ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে বার্তা বয়ে আনবে ।

উপস্থিত সকল শিক্ষক শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে নতুন বাংলাতে মানব সেবার ব্রত নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান ।
ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেসের কোঅর্ডিনেটর সহকারী অধ্যাপক ডা. এমএ কুদ্দুস জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ইমরান আহমেদ, হেড, মানব-সম্পদ, অর্থ ও হিসাব শাখার দিদার হোসেন সহ কলেজের শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলী ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার ও সম্মাননা তুলে দেয়া হয়।
দিবসটিতে কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করে।

ময়মনসিংহ


আপনার মতামত লিখুন :
More News Of This Category