• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

ইসলামপুরে চুরির উপদ্রব বৃদ্ধি, প্রশাসনের নীরবতায় উদ্বেগ

Reporter Name / ৪৩ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

জামালপুর প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর উপজেলায় দিন দিন আশঙ্কাজনক হারে চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, এ ধরনের ঘটনার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ভূমিকা নিতে ব্যর্থ হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে উপজেলায় চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে সাবেক কাউন্সিলর মোহন-এর বাসা থেকে স্বর্ণালংকার ও কাপড়-চোপড় চুরি হয়েছে। একই রাতে পুরাতন মার্কাজ মসজিদের মুয়াজ্জিনের ভাড়া বাসা থেকেও একটি মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনা ঘটেছে এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় মটর, টিউবয়েলসহ বিভিন্ন আসবাবপত্র চুরি হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, রাতের আঁধারে সংঘবদ্ধ চোরচক্র এসব ঘটনা ঘটাচ্ছে। তবে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ না থাকায় চোরদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে চুরি বাড়তে থাকলে সাধারণ মানুষের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে। আমরা প্রশাসনের কাছে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা মনে করছেন, নিয়মিত টহল জোরদার ও চোরচক্র শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।

এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনর্চাজ আব্দুল কাইয়ুম গাজী বলেন, কিছু চোরকে ইতোমধ্যে আটক করে চালান দেওয়া হয়েছে। এছাড়াও বর্তমানে টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। গতকালের চুরির ঘটনাগুলো গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category