• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

জামালপুরে শ্রেষ্ঠ সার্কেল এএসপি ইমরুল হাসান দালালমুক্ত সেবায় বদলে গেছে ইসলামপুর থানা

Reporter Name / ২৩ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলায় মার্চ মাসের সার্বিক মূল্যায়নে শ্রেষ্ঠ সার্কেল এএসপি হিসেবে পুরস্কৃত হয়েছেন ইমরুল হাসান। তিনি বর্তমানে ইসলামপুর সার্কেলের দায়িত্বে কর্মরত রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মার্চ মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং জনসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ইসলামপুর সার্কেল জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করে। বিশেষ করে দালালমুক্ত সেবা নিশ্চিত করা, সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং থানাকে জনবান্ধব হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তার ভূমিকা প্রশংসিত হয়েছে।
এ উপলক্ষে জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে জামালপুর জেলার পুলিশ সুপার মোছা: ফারজানা ইয়াসমিন বিজয়ীর হাতে সম্মাননা তুলে দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এলাকাবাসীর প্রশংসা
ইসলামপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, এএসপি ইমরুল হাসান দায়িত্ব নেওয়ার পর থেকেই থানার সেবায় দৃশ্যমান পরিবর্তন এসেছে। আগে যেখানে সাধারণ মানুষকে দালালের মাধ্যমে সেবা নিতে হতো, এখন সেখানে সরাসরি থানায় গিয়ে দ্রুত ও ঝামেলাহীন সেবা পাচ্ছেন তারা।
ইসলামপুরের এক বাসিন্দা বলেন, আগে থানায় গেলে দালাল ছাড়া কাজ হতো না। এখন সরাসরি গিয়ে কথা বললেই দ্রুত সমাধান পাওয়া যায়। এতে সাধারণ মানুষের ভোগান্তি অনেক কমেছে।
আরেকজন বলেন, বর্তমান সার্কেল এএসপি আসার পর পুলিশ আরও মানবিক হয়েছে। আমাদের অভিযোগ গুরুত্ব দিয়ে শোনা হয় এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
দায়িত্বশীল নেতৃত্বের প্রতিফলন
পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে ইমরুল হাসান বলেন, এই অর্জন একার নয়, এটি আমার সার্কেলের সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও দালালমুক্ত ও মানবিক সেবা নিশ্চিত করে সাধারণ মানুষের পাশে থাকতে আমরা বদ্ধপরিকর।
জেলা পুলিশ সূত্রে আরও জানানো হয়, এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের কাজের প্রতি উৎসাহ ও দায়িত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করে।
সংশ্লিষ্টদের মতে, ইমরুল হাসানের নেতৃত্বে ইসলামপুর সার্কেলে জনবান্ধব পুলিশিংয়ের যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, তা জেলার অন্যান্য ইউনিটের জন্যও অনুকরণীয় হয়ে উঠতে পারে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category