• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

ত্রিশালে দুই বছর পর পলাতক ঘাতক ড্রাইভার গ্রেফতার

Reporter Name / ৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

ফারুক আহমেদ :
ময়মনসিংহের ত্রিশালে পলাতক ঘাতক ড্রাইভার গ্রেফতার করছে ত্রিশাল থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার ত্রিশাল থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, বুধবার শেরপুর জেলা অষ্টমী তলা নামক স্থানে অভিযান পরিচালনা করে ঘাতক ড্রাইভার রাশেদুল ইসলাম (৩৮) গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, দুই বছর পূর্বে ইং-২৮/০৩/২০২৪ তারিখে ত্রিশাল থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পার্শ্বের লেনে শেরপুরগামী সোনার ময়না পরিবহন বাস ঢাকা মেট্রো -ব-১৫-৯৫৫৩, একটি সিএনজিকে আঘাত করে। উক্ত ঘটনায় ৪ জন যাত্রী মৃত্যু বরণ করে। এতে ত্রিশাল থানায় মামলা নং-৩৬ তারিখ ২৮/০৩/২০২৪ ধারা- সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮/১০৫ রুজু হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category