ফারুক আহমেদ :
ময়মনসিংহের ত্রিশালে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান সূত্রে জানাযায়, বুধবার বিকালে উপজেলার পশ্চিম ছলিমপুর এলাকায় বিশ্বস্ত সূত্রের মাধ্যমে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ভিত্তিতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ইয়াবা সেবন করে শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে আটক মোঃ আমিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ৫শত টাকা অর্থদন্ড করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন ত্রিশাল উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী।