• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

মরহুম আবুল হাশিম চেয়ারম্যান ওয়েল ফেয়ার ট্রাস্ট শিক্ষা বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ

Reporter Name / ২৪ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

ত্রিশাল (ময়মনসিংহ ) প্রতিনিধি :
মরহুম আবুল হাশিম চেয়ারম্যান ওয়েল ফেয়ার ট্রাস্টের শিক্ষা বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার বইলর কানহর এ.ডি.এস আলিম মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

 মরহুম আবুল হাশিম (চেয়ারম্যান) ওয়েল ফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ.হ.ম এনামুল হক লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা ওয়াকফ পরিদর্শক ও বইলর কানহর এ.ডি.এস আলিম মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি জোবায়ের হোসাইন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিক ড্রীম রফিকুল ইসলাম, ইউনিক ড্রীম বিল্ডারস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ত্রিশাল প্রেস ক্লাব সভাপতি খোরশিদুল আলম মজিব, সমাজ সেবক মোঃ শাহাদাত হোসেন বাবুল, বইলর কানহর এ.ডি.এস আলিম মাদ্রাসার সাবেক সভাপতি মোঃ ইসরাফিল প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মরহুম আবুল হাশিম (চেয়ারম্যান) ওয়েল ফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা নাজমুল হক।অনুষ্ঠান পরিচালনা করেন মাহফুজুর রহমান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category