ঢাকাসোমবার , ৪ মে ২০২৬
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. জাতীয়
  4. তথ্যপ্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশেষ সংবাদ
  7. রাজনীতি
  8. লাইফস্টাইল
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
  12. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

করিম-বানু ফাউন্ডেশনের আয়োজনে বিশুদ্ধ পানি নিশ্চিতে টিউবওয়েল স্থাপন

প্রতিবেদক
বার্তা বিভাগ
মে ৪, ২০২৬ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে এবার টিউবওয়েল স্থাপন করে দিয়েছে সামাজিক ও মানবিক সংগঠন করিম-বানু ফাউন্ডেশন। মানবিক কাজের অংশ হিসেবে সারাদেশে বিনামূল্যে টিউবওয়েল স্থাপনের লক্ষ্য নিয়ে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় এ কার্যক্রমের সূচনা করা হয়।

করিম-বানু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ হোসেন বলেন, “রাসূল (সা.) বলেছেন, পানি পান করানো অপেক্ষা অধিক সওয়াবপূর্ণ সদকা আর নেই। তাই করিম-বানু ফাউন্ডেশনের উদ্যোগে সুন্দরগঞ্জে নলকূপ স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশে নলকূপ স্থাপন করা হবে।”

উল্লেখ্য, “মানবতার পাশে, মানুষের কল্যাণে”—এই স্লোগানকে ধারণ করে সমাজের অসহায়, দরিদ্র, দুর্বল ও মানবেতর জীবনযাপনকারী প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন এবং সার্বিক সহায়তা প্রদানের লক্ষ্যে সারাদেশে কাজ করে যাচ্ছে করিম-বানু ফাউন্ডেশন

করিম-বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ হোসেনের অর্থায়নে নিয়মিত হাজার হাজার দরিদ্র মানুষের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। সেই সঙ্গে দেশের বিভিন্ন মসজিদ ও মাদরাসায় বয়স্ক এবং স্কুল-কলেজ ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে সহিহ-শুদ্ধভাবে কোরআন ও নামাজ শিক্ষা কোর্স চালু করেছে প্রতিষ্ঠানটি।

করিম-বানু ফাউন্ডেশনের উদ্যোগে শীতকালে সারাদেশে কয়েক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে। দেশব্যাপী অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রীও বিতরণ করা হয়েছে।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ঢাকা, উত্তরবঙ্গ, দক্ষিণাঞ্চলসহ সারাদেশের প্রত্যন্ত অঞ্চলে কম আয়ের অসহায় ও অতিদরিদ্র মানুষের মাঝে নিয়মিত খাদ্যসামগ্রী বিতরণ করছে করিম-বানু ফাউন্ডেশন। প্রতিষ্ঠানের কর্মকর্তারা হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌঁছে দিচ্ছেন।

জানতে চাইলে করিম-বানু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ হোসেন বলেন, “করোনা সংকটকাল থেকেই আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি। অতীতেও বিভিন্ন দুর্যোগ-দুর্ঘটনায় মানুষের পাশে ছিল করিম-বানু ফাউন্ডেশন। শীতে কষ্ট পাওয়া দুস্থ মানুষের পাশেও ছিল এই প্রতিষ্ঠান। সারাদেশে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করে আসছে বছরের পর বছর ধরে। ভবিষ্যতে নারীর ক্ষমতায়ন ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রাখবে করিম-বানু ফাউন্ডেশন।”

সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, “সমাজের অসহায়, গরিব ও দুঃখী মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসা জরুরি। করিম-বানু ফাউন্ডেশনের মতো দেশের অন্যান্য বড় শিল্পগোষ্ঠীও এগিয়ে এলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে।”