ময়মনসিংহের ত্রিশাল থানা পুলিশের অভিযানে মঙ্গলবার দিবাগত রাত বারোটার পর ৬নং ত্রিশাল ইউনিয়নের বাগান বেঙ্গুলাপাড়া সাকিনস্থ ঢাকা-ময়মনসিংহ লেনের মহাসড়কের জনৈক জালাল মেম্বারের বাড়ির সামনে সরকারি পাকা রাস্তার উপর হতে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মোছা মিয়া (৪৫) কে গ্রেফতার করা হয়েছে।
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ বুধবার দুপুরে জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
