ঢাকাশুক্রবার , ৮ মে ২০২৬
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. জাতীয়
  4. তথ্যপ্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশেষ সংবাদ
  7. রাজনীতি
  8. লাইফস্টাইল
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
  12. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে হত্যা মামলার আসামী গ্রেপ্তার

প্রতিবেদক
বার্তা বিভাগ
মে ৮, ২০২৬ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের সদরে সোহেল মিয়া হত্যা মামলার অন্যতম আসামি হযরত আলী (৩২) র‌্যাব-১৪ কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে| শুক্রবার র‌্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞতির মাধ্যমে এ তথ্য জানানো হয়|
ময়মনসিংহ সদরে সিগারেট চাওয়ার মতো তুচছ ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য ব্যক্তির সাথে হত্যায় জড়িত অন্যতম অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ| চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি রাতে ঘটে যাওয়া এই হত্যাকান্ড ঘটনার পর থেকেই র‌্যাব-১৪ ছায়া তদন্ত এবং অপরাধীদের ধরতে অভিযান শুরু করে|
ঘটনার গুরুত্ব বিবেচনা করে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার দুপুর অনুমান ১৪৫০ ঘটিকায় সিপিএসসি, র‌্যাব-১, গাজীপুর ক্যাম্পের সহায়তায় গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন মাওনা এমসি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার অন্যতম অভিযুক্ত হযরত আলী (৩২) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়|
এজাহারের বিবরণে জানা যায় যে, গত ১৩ ফেব্রুয়ারি নিহত সোহেল মিয়া স্থানীয় চুরখাই বাজারে যায়&| সেখানে সোহেল মিয়ার পরিচিত ছোট ভাই অভিযুক্ত রাতুল হাসান অমিয় (১৯) ধুমপানের জন্য সিগারেট চায়| অভিযুক্ত রাতুল হাসান অমিয় ছোট হয়ে নিহত সোহেল মিয়ার নিকট সিগারেট চাওয়াকে কেন্দ্র করে তাদের মাঝে তর্কাতর্কি ও হাতাহাতি হয়| অভিযুক্ত রাতুল হাসান অমিয় ঘটনার বিষয়টি অন্যান্য অভিযুক্তদের অবহিত করলে একই তারিখ রাত অনুমান সাড়ে দশ ঘটিকায় তারা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ময়মনসিংহ সদর চুরখাই বাজারে এসে সোহেল মিয়াকে চাকু দিয়ে পিঠে ঘাই দেওয়া সহ এলোপাতাড়িভাবে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে| স্থানীয় লোকের মাধ্যমে নিহত সোহেল মিয়ার মাতা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে থানা পুলিশের সহায়তায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন| উক্ত ঘটনায় ময়নমসিংহ সদর থানায় নিহত সোহেল মিয়ার মা বাদী হয়ে মামলা দায়ের করেন, যার মামলা নং-২০, তারিখ-১৪ ফেব্রুয়ারি ২০২৬খ্রিঃ, ধারা-১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড| গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারি কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে|