ঢাকারবিবার , ১৭ মে ২০২৬
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. জাতীয়
  4. তথ্যপ্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশেষ সংবাদ
  7. রাজনীতি
  8. লাইফস্টাইল
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
  12. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

জিয়া ও বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

প্রতিবেদক
বার্তা বিভাগ
মে ১৭, ২০২৬ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহামান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি শনিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কক্ষে যোগদান কার্যক্রম সম্পন্ন করে রাতে ঢাকায় তাঁদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

সমাধিতে শ্রদ্ধা নিবেদনকালে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন ও তাঁর সহধর্মিণী ভিক্টোরিয়া আক্তারসহ তাঁর পরিবারের সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা-প্রিন্স), ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৪ মে ২০২৬ মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন, ২০০৬-এর ১০ (১) ধারা অনুযায়ী জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন- কে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ প্রদান করেন।

উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বিশ্ববিদ্যালয়ে যোগদান শেষে যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের ‘চির উন্নত মম শির’, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৫ সালের ১ মার্চ বটতলায় বিশ্ববিদ্যালয়ের যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সেই বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর তিনি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহামান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে ঢাকায় রওয়ানা দেন।