ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. জাতীয়
  4. তথ্যপ্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশেষ সংবাদ
  7. রাজনীতি
  8. লাইফস্টাইল
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
  12. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নজরুল জন্মজয়ন্তী ও খাল খনন কর্মসূচী উদ্বোধন করতে ত্রিশালে আসছেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
বার্তা বিভাগ
মে ১৯, ২০২৬ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর জাতীয় পর্যায়ের অনুষ্ঠান উদযাপিত হতে যাচ্ছে কবির বাল্য স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে। আগামী ২৩ মে তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসবের মূল অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৯ মে) ত্রিশালের সরকারি নজরুল একাডেমির মাঠ পরিদর্শন শেষে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

অনুষ্ঠানস্থলের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ মাঠ ও নজরুল মঞ্চ ও উপজেলার কাঠাঁল ইউনিয়নের ধরার খাল এলাকা পরিদর্শন করেন সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। এ সময় তাঁর সাথে ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী, উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভুঁইয়া, প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের ব্রিফিংকালে সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন জানান, আগামী ২৩ মে প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রিশালে পদার্পণ করবেন। অনুষ্ঠানমঞ্চে যোগ দেওয়ার আগে তিনি ত্রিশালের বইলর কানহর ধরার খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। এরপর তিনি মূল অনুষ্ঠানস্থলে এসে কবির জন্মবার্ষিকীর তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা ও নজরুল বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। এছাড়াও সফরকালে তিনি ময়মনসিংহের তিনটি ইউনিটের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেবেন।