ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. জাতীয়
  4. তথ্যপ্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশেষ সংবাদ
  7. রাজনীতি
  8. লাইফস্টাইল
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
  12. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে অর্থোটিক ডিভাইস প্রদর্শনী ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা বিভাগ
মে ১৯, ২০২৬ ১০:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস কলেজ মিলনায়তনে অর্থোটিক্স ডিভাইস প্রদর্শনী ও ডিভাইস বিষয়ক একটি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।

টাইনর অর্থোটিক্স (প্রা:) লি: কোম্পানির আয়োজনে সোমবার সেমিনারে ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক ডা. রোকসানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ডা: এম শামীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ কো অডিনেটর সহকারী অধ্যাপক ডা:কুদ্দুস (জাহিদ),

সহকারী অধ্যাপক ডা. রেজাউল করিম রাজীব, ডা. মুর্শীদুল হাসানসহ কলেজের শিক্ষকমণ্ডলী ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটিতে মূল প্রবন্ধ উপস্থাপন ও ডিভাইসের সায়েন্টিফিক ব্যবহারের দিক তুলে ধরেন টাইনর কোম্পানির ঢাকা রিজনের এরিয়া ম্যানেজার মুশফিকা আক্তার বিথী ও ময়মনসিংহ জেলার সেলস প্রমোশন অফিসার রিয়াদ হাসান।

আলোচনা পরবর্তীতে কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষকমণ্ডলী ডিভাইসগুলো ঘুরে ঘুরে দেখেন ও তার ব্যবহারিক দিক নিয়ে পর্যালোচনা করেন। সভাপতির বক্তব্যে ডা. রোকসানা আক্তার টাইনর কোম্পানিকে ধন্যবাদ জ্ঞাপনপূর্বক তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক জোড়দারের বিষয়ে গুরুত্বারোপ করেন।