ফারুক আহমেদ :
ময়মনসিংহের ত্রিশালে তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানমালার সমাপ্তি হয়েছে। সোমবার সমাপনী দিন বিকালে সরকারি নজরুল একাডেমির মাঠের নজরুল মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ত্রিশালের সংসদ সদস্য ডাঃ মোঃ মাহবুবুর রমান।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আব্দুল্লাহ খান, ময়মনসিংহ পুলিশ সুপার কামরুল হাসান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রিশালের কাজী পরিবারের তৃতীয় প্রজন্ম কাজী খালেকুজ্জামান সোহেল, বিচ্যুতিয়াা ব্যাপারি বাড়ির পঞ্চম প্রজন্ম আজিজুল হক ব্যাপরি।
ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচকবৃন্দ ছিলেন বাংলাদেশ শিল্প কলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ, দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আব্দুল হাই শিকদার, নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ড সদস্য মোঃ জেহাদ উদ্দিন।
পরে ত্রিশাল প্রেস ক্লাবের উদ্যোগে অবিস্মণীয়নজরুল বইয়ের মোড়ক উম্মোচন করেন অতিথি বৃন্দ।
গভীর রাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় তিন দিনব্যাপী নজরুল জন্মবার্ষিকীর অনুষ্ঠান মালা।
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, তিন দিনব্যাপী আইনশৃঙ্খলার স্বাভাবিক রাখতে কাজ করেছি। এই তিনদিন নিরাপত্তার চাদরে ঢাকা ছিল ত্রিশাল। আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ থেকে কাছ করেছে।
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী জানান, ত্রিশালে তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালা সফল ভাবে সম্পন্ন হওয়ায় আইনশৃঙ্খলাবাহিনীসহ ত্রিশাল বাসিকে ধন্যবাদ।
ত্রিশালের সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধনী দিনে ত্রিশালে আগমন উপলক্ষে ত্রিশাল বাসি ধন্য হয়েছে।
