এইচ এম জোবায়ের হোসাইন :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীতে জাতীয় পর্যায়ের তিনদিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিবসের আলোচনায় ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন ‘ত্রিশালকে নজরুলময় গড়ার জন্য কাজ করে যাবো। জাতীয় কবির স্মৃতিবিজড়িত দুই লজিং বাড়ী কাজীর শিমলার দারোগা রফিজ উল্লাহ ও বিচুতিয়া ব্যাপারী নামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দুটি হলের নামকরন করা হবে। তিনি আরও বলেন আগামী বছরে নজরুল জন্মজয়ন্তী আরও বড় পরিসরে করা হবে বলে ঘোষণা দেন।
দরিরামপুরের নজরুল মঞ্চে সমাপনী দিবসে সোমবার (২৫ মে) ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যারয়ের উপাচার্য্য প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, সংস্কৃতি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব একেএম আব্দুল্লাহ খান, ময়মনসিংহের পুলিশ সুপার কামরুল হাসান, আলোচক হিসেবে কবি নজরুলের জীবনী নিয়ে আলোচনা করেন দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, বাংলাদেশ শিল্প কলা একাডেমীর মহা পরিচালক শেখ রেজা উদ্দিন আহমেদ (রেজা উদ্দিন স্টালিন), নজরুল ইনস্টিটিউট যুগ্ম সচিব (মন্ত্রী দপ্তর) মুক্তিযোদ্বা বিষয়ক মন্ত্রনালয়ের মোঃ জেহাদ উদ্দিন প্রমূখ।
সমাপনী দিবসের আলোচনা শেষে ত্রিশাল প্রেসক্লাব কর্তৃক প্রকাশিত নজরুল স্মরণিকা ‘অবিস্মরণীয় নজরুল’র মোড়ক উম্মুচন করেন অতিথিবৃন্দ।
