• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুস খানকে নিয়ে অপ্রচারের অভিযোগ, ভুক্তভোগীর প্রতিবাদ

Reporter Name / ২১ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস খানকে নিয়ে বিভিন্ন পত্রিকা, অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।
ভুক্তভোগী কুদ্দুস খান অভিযোগ করে বলেন, সম্প্রতি একটি মাদক মামলার ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হচ্ছে। এতে তার ব্যক্তি ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, আমি সম্পূর্ণ নির্দোষ। ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। তারপরও কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে, যা দুঃখজনক ও নিন্দনীয়।

কুদ্দুস খান আরও জানান, এসব অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
এদিকে স্থানীয়দের একাংশের অভিযোগ, যাচাই-বাছাই ছাড়াই কিছু সংবাদ প্রকাশ করায় সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তারা দায়িত্বশীল সাংবাদিকতা ও তথ্য যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category