ঢাকাসোমবার , ১১ মে ২০২৬
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. জাতীয়
  4. তথ্যপ্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশেষ সংবাদ
  7. রাজনীতি
  8. লাইফস্টাইল
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
  12. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক -প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা বিভাগ
মে ১১, ২০২৬ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের প্রাক-প্রস্তুতি সভা সোমবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে ত্রিশাল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশালের সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ জাহাঙ্গীর আলম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব আইরিন ফারজানা, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) লুৎফুর নাহার, ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূইয়া প্রমুখ। এ সময় ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।