ঢাকাবুধবার , ১০ জুন ২০২৬
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. জাতীয়
  4. তথ্যপ্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশেষ সংবাদ
  7. রাজনীতি
  8. লাইফস্টাইল
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
  12. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

পুর্ব শত্রুতার জেরে আদালতে মামলার অভিযোগ : সংবাদ সম্মেলন

প্রতিবেদক
বার্তা বিভাগ
জুন ১০, ২০২৬ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
পূর্ব শক্রুতার জের ধরে হয়রানি করতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের আউলটিয়া গ্রামের মোঃ আনারুল হক(৩৫) নিকটাত্মীয় পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

বিবদী গং গরিব হওয়ায় গ্রেফতার আতংকে বাড়ীঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। বাদী পক্ষের রান্না ঘরে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে এ মামলা দায়ের করা হয়। রাতের আঁধারে ঘটনাটি ঘটলে কাউকে সনাক্ত করতে না পেরেও পারিবারিক পর্ব শত্রুতার আক্রোশে তারই স্বজনদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেছেন বলে অভিযোগ বিবাদীদের। 

গত বছরের ৩১ আগষ্ট রাতে বাদীর বাড়ির রান্না ঘরে আগুন লাগে। ওই ঘটনায় মোস্তফা (৪৫) পিতা মৃত কুদ্দুস আলী, সিরাজুল ইসলাম (৩৫) পিতা হাছেন আলী, হাছেন আলী(৫০), পিতা মৃত আবেদ আলী, হযরত আলী (৪০) পিতা মৃত কুদ্দুস আলী ও সজিব মিয়া(২৩)পিতা হাছেন আলীকে বিবাদী করে ময়মনসিংহের বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন তাদেরই স্বজন আনারুল হক (৩৫)। মিথ্যা মামলা দিয়ে এমন হয়রানির প্রতিবাদ এবং মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিবাদীরা।

বুধবার (১০ জুন) বেলা ১১টার দিকে সরেজমিনে গেলে বিবাদীরা ভয় ও আতংকের মাঝেও উপস্থিত হয়ে পারিবারিক কলহের কারণে শক্রুতা পোষণ করে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

সিরাজুল ইসলাম (৩৫) কান্নাজরিত কণ্ঠে দাবি করেন, স্বজন হয়েও কি কারণে এমন মিথ্যা মামলায় আমাদের কে জড়ানো হলো?  আজ ১০ মাস ধরে আমি এবং আমার পরিবার এই মিথ্যা মামলা কারণে হয়রানির শিকার হচ্ছি। বাদী মোঃ আনারুল হক রাস্তা ঘাটে বিভিন্ন সময় আমাকে হুমকি দেন আমার কাছে কল রেকর্ড পর্যন্ত আছে। আমি এবং আমার পরিবার সরকারের কাছে এটি একটি সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাচ্ছি। 

আরেক ভুক্তভোগী বিবাদী মোঃ হযরত আলী বলেন, মিথ্যা মামলায় কারণে আমার পরিবার না খেয়ে জীবন কাটাচ্ছেন। আমি আজ কোনো কাজকর্ম করতে পাচ্ছি না।

এসময় মোস্তফা, হাসেন আলী, সজিব মিয়াসহ বিবাদী পরিবারের অনেকই উপস্থিত ছিলেন।