ঢাকাবৃহস্পতিবার , ৪ জুন ২০২৬
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. জাতীয়
  4. তথ্যপ্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশেষ সংবাদ
  7. রাজনীতি
  8. লাইফস্টাইল
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
  12. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২

প্রতিবেদক
বার্তা বিভাগ
জুন ৪, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তামার তার চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেফতার ব্যক্তিরা হলেন রঞ্জন চন্দ্র (২৫) ও রেজাকুল ইসলাম (৩২)। তাদের কাছ থেকে চোরাই তামার তার উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সিটিটিসির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, চুরি করা তামার তার ভাঙারিতে প্রতি কেজি ৬০০ টাকা দরে বিক্রি করা হয়েছিল। মোট ৮ কেজি ২০০ গ্রাম তামার তার বিক্রি করেন তারা।

পুলিশ জানায়, সম্প্রতি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ টেলিফোন সংযোগের তার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বিটিসিএল কর্তৃপক্ষ শাহবাগ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করে।

ঘটনার পর সিটিটিসি ছায়া তদন্ত শুরু করে এবং গোপন তথ্যের ভিত্তিতে সচিবালয়ে আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্রকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে তিনি ২২ মে সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে তার চুরির কথা স্বীকার করেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে রেজাকুল ইসলামকে গ্রেফতার করা হয় এবং পরে চকবাজার এলাকার একটি ভাঙারির গুদাম থেকে চোরাই তার উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে সিটিটিসি ধারণা করছে, এ ঘটনায় একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান চলছে।