ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা :
ময়মনসিংহের ত্রিশাল থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার মঠবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ত্রিশাল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল থানা পুলিশের একটি দল দুপুরে ত্রিশাল বাজারে বিশেষ অভিযান চালায়। এই অভিযানেই শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। শহিদুল ইসলাম উপজেলার মঠবাড়ি ইউনিয়নের অলহরী বাদামিয়া গ্রামের মো. নুরুল ইসলাম ও মোছাঃ সুরজেদা খাতুনের সন্তান।
বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, গ্রেফতারকৃত আসামীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে
