ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা :
ময়মনসিংহের ত্রিশালে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের টেকসই পুনরেত্রীকরণ বিষয়ক পটগান প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ত্রিশাল বাসস্ট্যান্ট এলাকায় ত্রিশাল ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা-২ প্রকল্পের আয়োজনে খুলনা অঞ্চলের পটগান দল তাদের পরিবেশনা করে। এ সময় ব্র্যাক ময়মনসিংহ এমআরএসসি কো-অর্ডিনেটর নাসিম উদ্দিন, ব্র্যাক ত্রিশাল মাইগ্রেশন প্রোগ্রামের প্রোগ্রাম অর্গানাইজার নয়ন মিয়া, ত্রিশাল ব্র্যাক প্রবাস বন্ধু ফোরাম কমিটির সাধারন সম্পদক সিরাজুল ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
