ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ঃ
ময়মনসিংহের ত্রিশলে গতকাল বুধবার উপজেলা পরিষদ হল রুমে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, ওসি মনসুর আহাম্মদ, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম জিয়াউল বারী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজনিন সুলতানা, ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মুশফিকুর রহমান প্রমুখ।
