ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের ত্রিশালে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা-২ প্রল্পের আওতায় প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা বুধবার ত্রিশাল ব্র্যাক অফিসে অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসবন্ধু ফোরাম ত্রিশাল শাখার সভাপতি মোখলেছুর রহমান সবুজের সভাপতিত্বে সভায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম কিরণ, ব্র্যাকের কাউন্সিলর সুমাইয়া নাজনীন, কো-অর্ডিনেটর মোঃ নয়ন মিয়া, সদস্য সীমা আক্তার মালা, বেদেনা খাতুন, আঃ করিম ঢালী, হেলাল মিয়া, রুবেল মিয়া, মজনু, হুমায়ুন কবির প্রমুখ।
