ঢাকাসোমবার , ১৯ অক্টোবর ২০২৬
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. জাতীয়
  4. তথ্যপ্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশেষ সংবাদ
  7. রাজনীতি
  8. লাইফস্টাইল
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
  12. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে বাস চাপায় বৃদ্ধা নারী নিহত

প্রতিবেদক
বার্তা বিভাগ
অক্টোবর ১৯, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহসড়কের বৈলর মন্ডল বাড়িমোর নামক স্থানে বাস চাপয় একজন বৃদ্ধা নারী নিহত ও অপর চারজন আহত হয়েছে।

ত্রিশাল থানা ও এলাকাবাসি সূত্রে জানাযায়,  সোমবার দুপুরে ভ্রমণ বিলাস পরিবহন নামে একটি যাত্রীবাহি (ঢাকা মেট্রো-ব-১২-২৪১৪) বাস ময়মনসিংহ থেকে ঢাকা যাওয়ার সময় ত্রিশাল মুখী একটি যাত্রীবাহি সিএনজিকে ধাক্কা দিলে সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজনদের সহযোগিতায় আহত যাত্রীদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি যাত্রী মালেকা খাতুন (৭০) কে মৃত ঘোষণা করেন। 

ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, নিহত মালেকা খাতুন উপজেলার চিকনা মনোহর গ্রামের মৃত আব্দুল লতিফের স্ত্রী। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন । বাসটি থানা হেফাজতে আছে।