ঢাকাশুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. জাতীয়
  4. তথ্যপ্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশেষ সংবাদ
  7. রাজনীতি
  8. লাইফস্টাইল
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
  12. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

সিঙ্গাপুরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও ত্রিশালবাসীর সঙ্গে এমপি ডা. লিটনের মতবিনিময়

প্রতিবেদক
বার্তা বিভাগ
অক্টোবর ২৩, ২০২৬ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

এইচ এম জোবায়ের হোসাইন :
দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে প্রবাসী বাংলাদেশিদের অবদান অনস্বীকার্য। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাই প্রবাসীদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রহমান লিটন।

সম্প্রতি সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার প্রবাসীদের সঙ্গে এক আন্তরিক মতবিনিময় ও শুভেচ্ছা সভায় অংশ নেন তিনি।

সভায় প্রবাসীদের কর্মজীবনের নানা অভিজ্ঞতা, প্রবাসে তাদের সংগ্রাম, বিভিন্ন সমস্যা এবং দেশের উন্নয়নে তাদের গঠনমূলক পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন এমপি।

এ সময় তিনি বলেন, প্রবাসীদের শ্রম, মেধা ও ত্যাগেই বাংলাদেশের অর্থনীতির শক্ত ভিত নির্মিত হয়েছে। দেশের এই রেমিট্যান্স যোদ্ধাদের মর্যাদা রক্ষা এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

ডা. মাহবুবুর রহমান লিটন আরও বলেন, প্রবাসীদের নিরাপত্তা, কল্যাণ এবং যেকোনো সমস্যার সমাধানে তিনি সবসময় তাদের পাশে থাকবেন। পাশাপাশি দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে প্রবাসীদের অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত প্রবাসীরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা এ ধরনের আন্তরিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও প্রবাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় অব্যাহত রাখার আহ্বান জানান।