ঢাকারবিবার , ১৪ জুন ২০২৬
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. জাতীয়
  4. তথ্যপ্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশেষ সংবাদ
  7. রাজনীতি
  8. লাইফস্টাইল
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
  12. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে জমি নিয়ে বিরোধের জেরে আহত-৪

প্রতিবেদক
বার্তা বিভাগ
জুন ১৪, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি  :
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২নং আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম গ্রামে 

 জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। জমির মালিকানা দ্বন্দ্বে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

জানা গেছে, উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম গ্রামে মোছাঃ হাছনা হেনা(৫৫) স্বামী মোঃ আবুল কালামের ক্রয়কৃত ৬:৫০ শতাংশ আবাদী জমি দখল করার চেষ্টা করে। 

এ বিষয়ে ত্রিশাল থানা অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী ১/ শমেন কামার(৬০) পিতা অমূল্য কামার,২/মিটু কামার(২০) ৩/ টিটু কামার(২৮),উভয় পিতা শমেন কামার, ৪/আকাশ কামার(২১), পিতা বিকাশ কামার,৫/ বিকাশ কামার(৪৫),৬/রিপন কামার(৫০) উভয় পিতা অমূল্য কামার, ৭/ সুব্রত রায়(২৫) বিক্রিকৃত জমি নিজের দাবি করে অন্য জনের কাছে আবার নতুন করে বিক্রির তালবাহানা করছেন। হঠাৎ করে  তারা ৬/৭ জন দলবদ্ধ হয়ে অতর্কিত 

আক্রমণ চালায় আবু কাওসার(২৬) উপর।  এতে 

কাওসার ও তার পিতা আবুল কালামসহ তাদের  দুই মেয়ে আহত হন। এসময় তাদের শরীরে বিভিন্ন অংশে আঘাতের ক্ষতের সৃষ্টি হয় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। 

এ বিষয়ে হাছনা হেনা বলেন,  প্রায় ১৫ বছর আগে   আমাদের প্রতিবেশী বিবাদীদের নিকট থেকে ৬:৫০  শতাংশ জমি ক্রয় করেন। দীর্ঘ ১৫ বছর ধরে তিনি ওই জমি নিজ দখলে রেখে চাষাবাদ করছেন।

শমেন কামার তার বিক্রিকৃত জমি এখন নিজের দাবি করে হামলা চালায়। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কমেন কামার বলেন, আমি মিথ্যা কথা বলতে পারুম না। হ্যাঁ এই জমি আমি হাছনা হেনা আপার কাছে বিক্রি করেছি। কিন্তু এখানে তাদের ভোগদখলে জমি বেশি আছে। আমি আমার বেশি অংশটুকো নিতে চাই। 

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।