ঢাকারবিবার , ৭ জুন ২০২৬
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. জাতীয়
  4. তথ্যপ্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশেষ সংবাদ
  7. রাজনীতি
  8. লাইফস্টাইল
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
  12. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হলেন ডা. লিটন এমপি

প্রতিবেদক
বার্তা বিভাগ
জুন ৭, ২০২৬ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

এইচ এম জোবায়ের হোসাইন :
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে স্পীকার কর্তৃক মনোনীত হয়েছেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। রোববার (২ জুন) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় মানব সম্পদ শাখা-১ এর সিনিয়র সহকারী ফাতিমা আজরিন তন্নী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে তিনজন জাতীয় সংসদ সদস্যকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেন স্পীকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। অন্যরা হলেন, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ও সংরক্ষিত মহিলা আসন-২৯ এর সদস্য মিজ্ ফাহিমা নাসরিন।

ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হওয়ায় দলীয় নেতাকর্মী ও ত্রিশালবাসী আনন্দিত।

তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা। তারা আশা করেন, তাঁর প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে দেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে আরও ইতিবাচক অবদান যুক্ত হবে।