ফারুক আহমেদ :
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে রাজনৈতিক ও ধর্মীয় সহাবস্থান, সহিংসতামুক্ত এবং শান্তিপূর্ণ ত্রিশাল বিনির্মাণের লক্ষ্যে পিএফজি ত্রিশাল শাখার আয়োজনে এক মতবিনিময় সভা মঙ্গলবার বিকালে উপজেলার কালির বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের অধ্যক্ষ আতিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাঠ সমন্বয়কারী মোহাম্মদ আখতারুজ্জামান, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ও পিএফজি সদস্য নাজমা খাতুন, কাঠাল ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, কানিহারী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম ঢালী, কালিরবাজার বাজার কমিটি’র সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ। পিএফজি সদস্য আরিফুর রহমানের সঞ্চালনায় সভায় সাবেক ইউপি সদস্য, শিক্ষক, ইমামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
