ফারুক আহমেদ :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও
শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘চিত্রনাট্য রচনা ও গল্প বলার ধরণ এবং চলচ্চিত্রসহ
গণমাধ্যমের নৈতিকতা ও পেশাদারিত্ব নিশ্চিতকরণে জবাবদিহিমূলক নিয়ন্ত্রণ
কাঠামো গঠন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পুরনো
প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কর্মশালা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের জরুরি
কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ
মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থেকে বক্তব্য রাখেন।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট শিক্ষক, চলচ্চিত্র নির্মাতা ও
প্রযোজক রফিকুল আনোয়ার রাসেল। আলোচক হিসেবে আলোচনা করেন
জনগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন
প্রফেসর ড. শাহ মো. নিসতার জাহান কবীর এবং স্ক্রিপ্ট রাইটার ও নির্মাতা
মেজবাহ উদ্দিন সুমন। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন
ইনস্টিটিউট (বিসিটিআই) এর প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ
শামসুদ্দিন। সূচনা বক্তব্য রাখেন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের
উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. মোকছেদ হোসেন। কর্মশালায় সভাপতি
হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম
এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল।
বিশ^বিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ এবং বাংলাদেশ চলচ্চিত্র ও
টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এর যৌথ আয়োজনে এই কর্মশালা
অনুষ্ঠিত হয়। কর্মশালার সমাপনী পর্বে একটি মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে শিক্ষক, শিক্ষার্থী, চলচ্চিত্র নির্মাতা, গবেষক এবং গণমাধ্যম-সংশ্লিষ্ট
ব্যক্তিবর্গ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
