ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. জাতীয়
  4. তথ্যপ্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশেষ সংবাদ
  7. রাজনীতি
  8. লাইফস্টাইল
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
  12. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালুর সুখবর দিলেন মন্ত্রী

প্রতিবেদক
বার্তা বিভাগ
জুন ১৬, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সড়ক ও পরিবহণ ও রেলপথ মন্ত্রী শেখ মো. রবিউল আলম জানিয়েছেন, দেশের আরও দশ জেলায় রেল সংযোগ চালু করার উদ্যােগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, এই মুহূর্তে আমাদের দেশের ৫০টি জেলায় রেল যোগাযোগ আছে। আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল দেশের ৬৪ জেলায় রেলসংযোগ চালু করা। সেই লক্ষ্যে দেশের নতুন দশ জেলায় রেল সংযোগ চালুর উদ্যােগ হিসেবে সম্ভাব্য রুট নিয়ে একটি প্রেজেন্টেশন হয়েছে। তার মানে আমরা আরও দশটি জেলাকে রেল সংযোগের আওতায় আনতে চাই।

এটা বাস্তবায়ন করতে সরকার প্রকল্প গ্রহণ করবে৷ প্রাথমিকভাবে আমরা ঢাকা মানিকগঞ্জ রেল সংযোগের সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা থেকে সবাই যেন পাশের জেলাগুলোতে দ্রুততম সময়ে যেতে পারে।

তিনি বলেন, আমরা একইসঙ্গে রেলপথ তৈরির পাশাপাশি লোকমোটিভ আনতে চাই। যাতে রেল সংযোগের কাজ শেষ হলেই রেল চলাচল সম্ভব হয়৷ এর আগে রেল লাইন প্রস্তুত হলেও লোকমোটিভ থাকতো না৷ আমরা সেই জায়গা থেকে বের হয়ে এসেছি।