ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. জাতীয়
  4. তথ্যপ্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশেষ সংবাদ
  7. রাজনীতি
  8. লাইফস্টাইল
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
  12. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা বিভাগ
জুন ১৭, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ফারুক আহমেদ :
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন কর্মসূচীর আওতায় ময়মনসিংহের ত্রিশালে ৬৫৯ টি ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার কাঁঠাল ইউনিয়নের সিংরাইল গ্রামে এ লক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রিশালের সংসদ ডাঃ মাহবুবুর রহমান লিটন।

ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে ও ত্রিশালের সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূইয়া, যুগ্ন আহবায় আতাউর রহমান শামীম, মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, আনিছুজ্জামান মৃধা, জিয়াউল হাসান জামিল, আঃ আউয়াল ফরাজী, আঃ মতিন, কাঁঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী।