ঢাকারবিবার , ৫ জুলাই ২০২৬
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. জাতীয়
  4. তথ্যপ্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশেষ সংবাদ
  7. রাজনীতি
  8. লাইফস্টাইল
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
  12. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে ইয়াবাসহ মাদককারবারি আটক

প্রতিবেদক
বার্তা বিভাগ
জুলাই ৫, ২০২৬ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা :
ময়মনসিংহের ত্রিশাল থানা পুলিশের অভিযানে ৪৩ পিচ ইয়াবাসহ মাদককারবারি হাবিবুর রহমান (৩৮) কে আটক করা হয়েছে।

ত্রিশাল থানা সূতে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে বারোটায় উপজেলার বালিপাড়া ইউনিয়নের বিয়ারা গ্রামের জনৈক খোকন মাস্টারের নির্মাণাধীন বিল্ডিং এর দক্ষিণ পাশে ইটের সলিং রাস্তার উপর অভিযান পরিচালনা করে হাবিবুর রহমানকে আটক করা হয়।

তার দেহ তল্লাশীকালে তার পরিহিত লুঙ্গির ডান কোচা হতে একটি সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো কমলা কালারের ৪৩ পিচ ইয়াবা জব্দ করা হয়।
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, আটকৃত হাবিবুর রহমানের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং রবিবার দুপুরে তাকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।