ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. জাতীয়
  4. তথ্যপ্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশেষ সংবাদ
  7. রাজনীতি
  8. লাইফস্টাইল
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
  12. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে অনুমোদন ছাড়া বহুতল ভবন নির্মাণ করায় মালিককে লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
বার্তা বিভাগ
জুলাই ১৫, ২০২৬ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ফারুক আহমেদ :
এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোেেগর প্রেক্ষিতে বুধবার ত্রিশাল পৌর এলাকায় অবস্থিত মোদক পট্রিতে নির্মাণাধীন ৭ তলা ভবনের মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় যথাযথ কর্তৃপক্ষের নকশা অনুমোদন ব্যতীত বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের অপরাধে ভবন মালিক প্রদীপ মোদক (৬২) কে ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এর সংশ্লিষ্ট ধারায় একলক্ষ টাকা জরিমানা করা হয়। একইসাথে ভবনের নকশা অনুমোদনের না হওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য নির্দেশনা পদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। এতে সহযোগিতা করেন ত্রিশাল থানার পুলিশ সদস্যবৃন্দ।
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত ভবন নির্মাণ, ভবনের নকশা পরিবর্তন, অনুমোদিত নকশার পরিবর্তন করে ভবন নির্মাণ ইত্যাদি অপরাধের বিরুদ্ধে উপজেলা প্রশাসন অভিযান অব্যাহত থাকবে।