ফারুক আহমেদ :
ময়মনসিংহের ত্রিশালে চারজন দরিদ্র নারী-পুরুষকে তিনদিন ব্যাপী প্রশিক্ষণে শেষে চারটি বকনা বাছুর বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও স্থানীয় এনজিও শশী ফাউন্ডেশনের বাস্তবায়নের দ্বিতীয় দফায় সোমবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বকনা বাছুর বিতরণ করেন। শশী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নাজনীন সুলতানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুম , উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল হাসাসন, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাম্মিম জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, উপজেলা দুদকের সাবেক সভাপতি মোখছেুর রহমান আশেকী, দৈনিক বিশ্বের মুখপত্র পত্রিকার সম্পাদক এন বি এম ইব্রাহিম খলিল রহিম, দৈনিক দিগন্ত বাংলা পত্রিকার সম্পাদক আ.ন. ফারুক প্রমুখ।
