নিজস্ব প্রতিবেদক :
ত্রিশালকে আদর্শ নজরুল সিটি গড়তে পৌর বাজার কে পরিস্কার পরিচ্ছন্ন করার লক্ষ্যে পরিচ্ছন্ন অভিযান করেছে ত্রিশাল বাজারের ইজারাদার ও ব্যবসায়ী মহল
মঙ্গলবার ১১ আগষ্ট ” পরিচ্ছন্নতা আগামী দিনের সুস্থতা “এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালকে আদর্শ নজরুল সিটি হিসেবে গড়ে তুলতে ত্রিশাল পৌর বাজারে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেছে বাজার ইজারাদার কমিটি ও ত্রিশাল বাজারের ব্যবসায়ীরা। মঙ্গলবার বেলা ১২ টায় গো হাটা মোড় বাজার ইজারা ঘরের সামনে হতে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান শুরু হয়ে পৌর বাজারের ধানীখোলা মোড়, উপজেলা পরিষদ মোড় , বড় মসজিদ রোড, চকবাজার মোড় ছাগল হাটা মোড় আবার গো হাটা মোড়ে গিয়ে শেষ হয়।
পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে পৌর বিএনপির সাধারন সম্পাদক মোশাররফ হোসেন মিলন, ত্রিশাল বাজার ইজারাদার শহীদ উল্লা, বিএনপি নেতা জয়নাল আবেদীন, বিএনপি নেতা কৃষিবিদ নূর মোহাম্মদ, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম, ব্যবসায়ী তোতা মিয়া প্রমুখ।
এসময় পৌর শহরে জনসচেতনতা র্যালী ও ব্যবসায়ীদের যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার জন্যে অনুরোধ জানানো হয়।
