ঢাকাবৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. জাতীয়
  4. তথ্যপ্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশেষ সংবাদ
  7. রাজনীতি
  8. লাইফস্টাইল
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
  12. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

কবি নজরুলের মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া

প্রতিবেদক
বার্তা বিভাগ
আগস্ট ২৭, ২০২৬ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

এইচ এম জোবায়ের হোসাইন :

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে হামদ-নাত পরিবেশন, আলোচনা সভা ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ত্রিশালের নামাপাড়ায় অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতিকেন্দ্রের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কবির জীবন, সাহিত্যকর্ম ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ হাসনাত জাহান খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান এবং ত্রিশাল সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাহিত্য পরিচালক কবি আক্তারুজ্জামান শাহ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতিকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক মো. ফজলুল্লাহ রোমেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন; তিনি ছিলেন সাম্য, মানবতা, প্রেম ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর সাহিত্য ও দর্শন আজও সমাজকে অন্যায়, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা দেয়।

অনুষ্ঠানের একপর্যায়ে হামদ-নাত পরিবেশন করা হয়। এতে পুরো অনুষ্ঠানজুড়ে সৃষ্টি হয় ধর্মীয় ও সাংস্কৃতিক আবহ। পরে জাতীয় কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের সঙ্গে ত্রিশালের রয়েছে গভীর ও ঐতিহাসিক সম্পর্ক। শৈশবের স্মৃতিবিজড়িত এ জনপদে কবির স্মৃতি সংরক্ষণ ও তাঁর সাহিত্য-চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নিয়মিত বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।