ঢাকাশনিবার , ২৯ আগস্ট ২০২৬
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. জাতীয়
  4. তথ্যপ্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশেষ সংবাদ
  7. রাজনীতি
  8. লাইফস্টাইল
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
  12. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

প্রতিবেদক
বার্তা বিভাগ
আগস্ট ২৯, ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জব্দ করা এসব ডিসপ্লের আনুমানিক মূল্য ৪৮ লাখ ৫১ হাজার টাকা।
বৃহস্পতিবার ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)–এর দায়িত্বপূর্ণ হালুয়াঘাট উপজেলার বান্দরকাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরকাটা এলাকায় বিজিবির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে পাচারের চেষ্টা করছিল।
বিজিবির অভিযান টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলেও বিপুল পরিমাণ ডিসপ্লে ফেলে যায়। পরে বিজিবি সদস্যরা সেগুলো জব্দ করেন।
জব্দ করা মোবাইল ফোনের ডিসপ্লের আনুমানিক মূল্য ৪৮ লাখ ৫১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)–এর অধিনায়ক বলেন, আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে।
সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে। এ ধরনের অভিযান ও চোরাচালানবিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।