ঢাকাবুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
  1. আন্তর্জাতিক
  2. খেলা
  3. জাতীয়
  4. তথ্যপ্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশেষ সংবাদ
  7. রাজনীতি
  8. লাইফস্টাইল
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
  12. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে বিপরীতমুখী এ্যম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত,পলাতক ঘাতক চালক গ্রেপ্তার

প্রতিবেদক
বার্তা বিভাগ
সেপ্টেম্বর ৯, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

এস.এম.জামাল উদ্দিন শামীমঃ
ময়মনসিংহের ত্রিশালে দিক থেকে আসা এ্যম্বুলেন্সের ধাক্কায় গতকাল এক পথচারী নিহতের ঘটনায় পলাতক ঘাতক চালককে গ্রেফতার করা হয়েছে।

উপজেলার বইলর এলাকায় গতকাল বিপরীত দিক থেকে আসা এক বেপরোয়া এ্যাম্বুলেন্সের(ঢাকা মেট্রো-ছ-১১-১০৬৮) ধাক্কায় শহিদুল ইসলাম (৫৩) নামে এক পথচারী নিহত হয় এবং চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহমেদের দিকনির্দেশনায় একটি চৌকস টিম ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই গফরগাঁওয়ের সালটিয়া এলাকা হতে ঘাতক চালক মোঃ জুবায়ের আনসারী (১৯)-কে এবং দুর্ঘটনায় ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়। ত্রিশাল থানায় সংশ্লিষ্ট বিষয়ে মামলা রুজুর মাধ্যমে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।