ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের ত্রিশালে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ২০২৬ -২০২৭ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীন জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত/ প্লাবন ভূমি/ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২২০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করণের উদ্বোধন করেন ত্রিশাল আসনের সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান, সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাম্মিম জাহান, ওসি মনসুর আহাম্মদ প্রমুখ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন জানান, আজ প্রাতিষ্ঠানিক পুকুরে ২২০ কেজি পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে এবং পরে উম্মুক্ত জলাশয়ে আরো ১৮০ কেজি পোনামাছ অবমুক্তকরণ করা হবে।
